আমাদের কথা | About Us

প্রতিষ্ঠানের ইতিহাস, মূল্যবোধ ও বিজ্ঞানসম্মত জ্যোতিষ চর্চার অনন্য পথযাত্রা

বিজ্ঞানসম্মত ও কুসংস্কারমুক্ত শিক্ষার প্রতিশ্রুতি

ধ্রুবশশী অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউশন ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজে একটি অন্যতম বিপ্লবের সূচনা করেছে। চিরাচরিত অন্ধবিশ্বাস ও অলীক ভয়ের বৃত্তে বন্দি থাকা জ্যোতিষ বিদ্যাকে কুসংস্কারমুক্ত করে গণিত, যুক্তি ও বিজ্ঞানসম্মত স্তরে উন্নীত করাই আমাদের মূল অঙ্গীকার।

"জ্যোতিষ শাস্ত্র কোনো অন্ধবিশ্বাস বা নিছক অলৌকিক বিদ্যা নয়; এটি হলো মহাজাগতিক গণিত, সময় ও মানব জীবনের সূক্ষ্ম সমীকরণ। আমাদের লক্ষ্য হলো এই প্রাচীন জ্ঞানকে যুক্তির কষ্টিপাথরে যাচাই করে খাঁটি আকারে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা।"

— ধ্রুবশশী অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউশন

আমরা বিশ্বাস করি, গ্রহ-নক্ষত্র মানুষের ভাগ্যের চাবিকাঠি নিয়ন্ত্রণ করে না, বরং আবহাওয়া পূর্বাভাসের মতো তারা আমাদের সম্ভাবনাময় পথের দিশা দেয়। আমাদের সিলেবাসে জ্যোতির্বিজ্ঞান (Astronomy), জন্মছক বিচার, হস্তরেখা তত্ত্ব ও বাস্তু শাস্ত্রকে সম্পূর্ণ যৌক্তিক এবং বাস্তবিক পরীক্ষা-নিরীক্ষার সাহায্যে শেখানো হয়, যাতে প্রতিটি শিক্ষার্থী হয়ে উঠতে পারেন স্বাবলম্বী ও পেশাদার জ্যোতিষী।

SOLAR LUNAR
Home About Courses Gallery Contact